Site icon changetv.press

মালদ্বীপে বিশ অবৈধ বাংলাদেশী আটক

মালদ্বীপের রাজধানী মালের মাজিদিমাগু থেকে আজ সকালে বিশজন অবৈধ অভিবাসী বাংলাদেশীকে আটক করা হয়েছে। এটি চলমান অবৈধ অভিবাসী ধরপাকর অভিযানের অংশ। গত ৩১ জানুয়ারি দেশটির ইমিগ্রেশন নিয়ন্ত্রক মোহাম্মাদ আহমেদ হাসান ওই অভিযানের ঘোষণা দেন।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃৃপক্ষের তথ্যমতে, দেশটিতে প্রায় ৬৩ হাজার অবৈধ শ্রমিক কাজ করছে। যাদেরকে অবিলম্বে আটক করে নিজ নিজ দেশে ফেরৎ পাঠানো হবে।

চেঞ্জ টিভির মালদ্বীপ প্রতিনিধি মিজানুর রহমান জানান, আটককৃত বাংলাদেশীদেরকে আপাতত  হুহুমালের একটি কারাগারে রাখা হবে।

(61)

Exit mobile version