Site icon changetv.press

মার্কিন হামলায় তালেবান কমান্ডারসহ নিহত ৬০

আফগানে মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডারসহ ৬০ জন নিহত ।

জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এ হামলা চালানো হয়।

ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিনিরা এই হামলা চালায়। তবে এতে বেসামরিক লোকই বেশি হতাহত হয়েছে। এখন পর্যন্ত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেছেন, হামলায় ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছে।

হামলার বিষয়টি স্বীকার করে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা।

এ দিকে মার্কিনিদের এই বিমান হামলায় আহতরা এখন শিন্দান্দ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আফগান সরকার বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

(66)

Exit mobile version