Site icon changetv.press

মশা নিধনে বরাদ্দ টাকা লুটপাট হয়েছে: গণফোরাম

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকার দুই সিটি দুই মেয়রের পদত্যাগও দাবি করেছেন গণফোরামের নেতারা । ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা । গণফোরাম নেতারা বলেন, মন্ত্রীদের কথার ও দাপটের তোড়ে দেশের সব মশাদের ধ্বংস হওয়ার কথা।

ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, মন্ত্রী ‘সাহেবরা যত কথা বলেন, সেই কথা যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে এই কথার দ্বারা বাংলাদেশে একটা মশাও থাকার কথা না। কথার তোড়ে, মন্ত্রীদের দাপটে সমস্ত মশার ধ্বংস হওয়ার কথা। কিন্তু একেকজন মন্ত্রী একেকভাবে কথা বলেন।’

মশা নিধনে বরাদ্দ বাজেট লুটপাট হয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইয়িদ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। এটা গণতান্ত্রিক নয় আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করার সরকার। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, দুঃশাসনের কারণে মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে।

(10)

Exit mobile version