Site icon changetv.press

মনির খানের ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন মিল্টন খন্দকার

সম্প্রতি অঞ্জনাকে নিয়ে আলোচিত কিছু ঘৃণিত শব্দ ব্যবহার করে মনির খানের কণ্ঠে অঞ্জনা শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলে তা নিয়ে চলে নানা গুঞ্জন ।

অনেকে বলছেন রাজনৈতিক বা এই ধরনের খারাপ শব্দ ব্যবহার করে এটি করা ঠিক হয়নি । কেনো এমন গান লিখলেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার !

চেঞ্জ টিভির একান্ত সাক্ষাতকারে জানালেন তার আসল কারণ । বলেন, মনির খানকে নিয়ে চিন্তা করেছি যে, অনেকদিন থেকে ভক্তরা তেমন কোনো গান পাচ্ছেনা । তাই এই শব্দগুলো ব্যবহার করেছি একটা আবহ তৈরীর জন্য  ৷ মুলত ঘৃণাটাই প্রকাশ করতে চেয়েছি এই গানটির মাধ্যমে ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাকার, ফেরাউন, নমরুদ, পাকিস্তানি ইত্যাদি শব্দ ব্যবহারে ভক্তদের মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়ায় আমি আর এমন গান খুব সম্ভবত লিখবোনা । এছাড়াও তিনি অঞ্জনা নামের রহস্যও তুলে ধরেন চেঞ্জ টিভির কাছে । বিস্তারিত ভিডিও সাক্ষাতকারে ।

লিংক… https://www.youtube.com/watch?v=ZUQC-30hgUc&t=104s

(33)

Exit mobile version