Site icon changetv.press

ভারতে মূর্তির মুখেও মাস্ক !

ভারতের ভারানসি (বেনারস) শহরের একটি মন্দিরের বিশ্বনাথ দেবতার মূর্তিতে মাস্ক পরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভক্তদের ওই মূর্তি স্পর্শ না করার আহ্বানও জানানো হয়েছে।

গতকাল মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।

আনন্দ পান্ডে বলেন, মূর্তি স্পর্শ করলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এতে আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে। এজন্য আমরা মূর্তিতে স্পর্শ করতে না করেছি। ওই মন্দিরে প্রার্থনার সময়েও ভক্ত এবং পুরোহিতরা মাস্ক পরে প্রার্থনা করেন বলে জানিয়েছেন তিনি।

(25)

Exit mobile version