Site icon changetv.press

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তামিলনাড়ুতে  বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কোয়েম্বাটুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা।

কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্নাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাকের চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তার খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

(10)

Exit mobile version