Site icon changetv.press

ভারতে ‘নগর কীর্তন’ উৎসবে ১৫ জন নিহত

ভারতের পাঞ্জাবে বাজি বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন । আহত  আরও ৩০ জন ।

ভারতীয় গণমাধ্যম আজকালেে এই তথ্য আসে । জানা যায়, শনিবার পাঞ্জাবের তরণ তারণ জেলার পাহু গ্রামে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় পথসভা । ‘নগর কীর্তন’ নামে ওই ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাজি বিস্ফোরণ হয় ।

পাঞ্জাবের আইজিপি এসপিএস পারমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ট্রাক্টর ট্রলিতে বেশ কিছু বাজি বোঝাই করা ছিল । সেখানেই কোনো কারণে অগ্নিসংযোগ ঘটে । দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন । এর পরই ভয়ঙ্কর বিস্ফোরণ হয় । এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত হন । আহতের সংখ্যা আপাতত ৩০ জন ।

(19)

Exit mobile version