Site icon changetv.press

ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে শহরের কাউতুলি শহিদ বুদ্ধিজীবী চত্ত্বরে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের কে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন পিবিআই, ব্রাহ্মণবাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ব্রাহ্মণবাড়িয়াসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং আলোচনা সভা ও মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

(0)

Exit mobile version