Site icon changetv.press

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ বাতিল

অবশেষে ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিতকৃত সেই ম্যাচ বাতিল করা হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ানোর ফলে দুই দলের ফুটবলারদের দাবির মুখে ম্যাচটি বাতিল করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে ম্যাচটি চলাকালে বেশ কয়েকজন কর্মকর্তা মাঠে উপস্থিত হয়ে করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেন। এরপর ম্যাচটি দীর্ঘ দিন পর্যন্ত স্থগিত থাকে। চলতি বছরের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচটির কারণে দুই দলেরই বিশ্বকাপ প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছিল। তাই ব্রাজিল ও আর্জেন্টিনার দাবির মুখে অবশেষে স্থগিতকৃত ম্যাচটি বাতিল করে দেয়া হয়। খবর ইউরো স্পোর্টসের।

(0)

Exit mobile version