Site icon changetv.press

বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার এমন দৃষ্টান্ত বিশ্বে সত্যিই বিরল

গত বছরের জুলাই–আগস্টে রচিত ইতিহাস ছিল অভাবিত ও অনন্য। বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার এমন দৃষ্টান্ত বিশ্বে সত্যিই বিরল। এই আত্মত্যাগ আবারও প্রমাণ করেছে, এদেশে ছাত্রসমাজ আজও সবচেয়ে প্রাসঙ্গিক ও শক্তিশালী শক্তি, যাদের ওপর মানুষের গভীর আশা ও প্রত্যাশা ন্যস্ত।

শহীদ শরিফ ওসমান হাদির মতো সাহসী তরুণদের আমাদের আরও প্রয়োজন, যারা নতুন বাংলাদেশের বিনির্মাণে কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না, সবসময় ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে।

এই প্রত্যাশা থেকেই আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)–২০২৫ নির্বাচনে আমি চাই, জকসু ক্ষমতার হাতিয়ার নয়, হোক শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর।

সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা ও দায়বদ্ধতার স্থান থেকে জিএস (সাধারণ সম্পাদক-ব্যালট নং B-3) পদে স্বতন্ত্র প্রার্থী শাহ আহমাদ রেজা প্রতি দোয়া ও সমর্থন রইল। এবং সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি।

-মাহমুদুর রহমান মান্না
ডাকসুর সাবেক ভিপি ও চাকসুর সাবেক জিএস

(0)

Exit mobile version