Site icon changetv.press

বিশ্ব ইজতেমা নিয়ে বিরোধ থেকেই গেলো

আগামী ২০২০ সালের জানুয়ারি মাসে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। কিন্তু ইজতেমা নিয়ে তৈরী হওয়া দু’পক্ষের বিরোধ আর দ্বন্দের সমাপ্তি এবারও হলোনা। দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। সে অনুযায়ী আগামী বছরের বিশ্ব ইজতেমার দিনক্ষণ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে জানুয়ারি মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এরপর ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বের ইজতেমায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করে এ তারিখ চূড়ান্ত করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

(9)

Exit mobile version