Site icon changetv.press

বিশ্ব আকুপাংচার দিবস ২০২৫ উদযাপন করল আমেরিকান ওয়েলনেস সেন্টার

বিশ্ব আকুপাংচার দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আমেরিকান ওয়েলনেস সেন্টার বিশেষ আয়োজনে দিনটি উদযাপন করেছে। আধুনিক চিকিৎসা ও ফাংশনাল মেডিসিন প্রসারে কাজ করা এই প্রতিষ্ঠানটি দিবসটিকে কেন্দ্র করে আয়োজন করে আলোচনা সভা ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব মাহবুবুল হক, আমেরিকান ওয়েলনেস সেন্টারের ফাউন্ডার, বাংলাদেশে ফাংশনাল মেডিসিন ধারণার অগ্রদূত এবং আমেরিকান হেলথ ইনস্টিটিউট অব রিসার্চ সেন্টারের সম্মানিত প্রফেসর ড. মুজিবুল হক। এছাড়াও সেন্টারের চিকিৎসক, নার্স, পুষ্টিবিদ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় ড. মুজিবুল হক বলেন, “আকুপাংচার শুধু রোগ নিরাময়ের চিকিৎসা নয়- এটি রোগ প্রতিরোধেরও এক শক্তিশালী উপায়। দক্ষ ও প্রশিক্ষিত আকুপাংচার বিশেষজ্ঞ তৈরি করা এখন সময়ের দাবি।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন আকুপাংচার বিশেষজ্ঞ ডা. মোশফিক-এর কথা, যিনি চীন থেকে এমডি সম্পন্ন করে দেশে দক্ষ ও যোগ্য আকুপাংচারিস্ট হিসেবে সুনাম অর্জন করেছেন।
ড. হক আরও বলেন,
“ঔষধনির্ভর চিকিৎসার বাইরে স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতে হলে আকুপাংচারকে আরও জনপ্রিয় করতে হবে। আমেরিকান ওয়েলনেস সেন্টার এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে- স্বাস্থ্যবান, ঔষধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”

দিনব্যাপী আয়োজনে আকুপাংচারের সুবিধা, রোগ প্রতিরোধে এর ভূমিকা এবং সুস্থ জীবনযাপনে বিকল্প চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।

(0)

Exit mobile version