Site icon changetv.press

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতার তালিকায় ৬ষ্ঠ স্থানে অক্ষয়

বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০১৯ সালের ১ জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ের তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে।

গতকাল (১১ আগস্ট) ফোর্বসের প্রকাশ করা এই জরিপের তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য রক’ খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা রায়ান রেনল্ড। ৭১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। মার্ক ওয়ালবার্গ, বেন অ্যাফ্লেক, ভিন ডিজেল রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। এ অভিনেতাদের আয় যথাক্রমে ৫৮ মিলিয়ন, ৫৫ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

দশজনের এই তালিকায় বলিউড থেকে জায়গা করে নিয়েছেন একমাত্র ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। তার অবস্থান ষষ্ঠ। তিনি ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।

লিন ম্যানুয়েল মিরান্ডা, উইল স্মিথ, অ্যাডাম স্যান্ডলার ও জ্যাকি চ্যান রয়েছেন যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে। এ অভিনেতাদের আয় যথাক্রমে ৪৫.৫ মিলিয়ন, ৪৪.৫ মিলিয়ন ও ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

(0)

Exit mobile version