সম্প্রতি ভাইরাল ‘হিজাবী লেডি’ গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর আবারও নতুন মিউজিক ভিডিও রিলিজ করতে যাচ্ছে শিল্পী রাইকা নুর ও আর এম সুলতান ।
‘হিজাবী লেডি-২’ গানের শিরোনাম ‘Hijabi Lady-2 Muslums Are Not Terrorist’ . ইতিমধ্যে গানের একটি প্রোমো ভিডিও বের হয়েছে সুলতান মডেস্ট ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে । সম্পুর্ণ গানটি শীঘ্রই এই চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান তারা ।
গানের কিছু লাইন যেমন, “সমালোচনার জবাব দিতে পারতা্ম শক্তভাবে, কিন্তু চাই নাই বিভক্তি, চাই শুধু একতা, চাই শুধু একতা, চাই নাই বিভক্তি, চাই শুধু একতা, উল্টা পাল্টা গান বানায় তখন তোমায় জ্বলে না,? টুপি পরে মন্ডপে যায় সেসব চোখে পড়ে না,? দাঁড়ি মুখে গালি মারো কিছু তো বুঝে আসে না,। টুপি মাথায় গীবত করো পাপের ভয় করে না’’
গানটির বিষয়ে শিল্পী রাইকা নুর বলেন, মুসলিমদের নিজেদের মধ্যে বিভক্তি দূর করলে আমাদের আর সহজে কেউ সন্ত্রাসী আখ্যা দিতে পারবেনা , আর মুসলিমদের এত মৃত্যুর পর মুসলিমদের সন্ত্রাসী তকমা নিয়ে মরতে হচ্ছে যা খুবই কষ্টের । তাই এ গান । আমাদের আগের হিজাবী লেডি গান নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আশা করি এবার আমাদের গানটি ভালো লাগবে ।
গানটির গীতিকার ও শিল্পী আর এম সুলতান জানান, নাইন ইলেভেন এর পর থেকে বিশ্বজুড়ে একচেটিয়াভাবে মুসলিমদের ওপর সন্ত্রাসের তকমা লাগানো হচ্ছে । এর সাথে আবার আমাদের মুসলিম নেতাদের বিভক্তির কারনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে । তাই আমাদের এক হতে হবে এবং বিশ্বকে জানাতে হবে আমরা সন্ত্রাসী না ।
প্রোমো ভিডিও লিংক… https://www.youtube.com/watch?v=Nr0TNyojugE
(1005)

