Site icon changetv.press

বিএনপির নেতারা গোপনে টিকা নিয়েছেন: তথ্যমন্ত্রী

বিএনপির কোনো কোনো নেতা গোপনেও টিকা নিয়েছেন। আমি অনুরোধ জানাবো- আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকাগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন।

বিএনপির মূল কাজ ভারত বিরোধিতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অঞ্চলের ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে, তখন তারা ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসে।

(0)

Exit mobile version