সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই। ১২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলী সাদিক।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ-সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ জাহান,দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, নির্বাহী সদস্য খুরশেদ আলম, মোহাম্মদ ওসমান চৌধুরী, বশিরুজ্জামান, জিয়াউল হক জুমন, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
বক্তারা বলেন, ‘একজন সম্পাদক হিসেবে গোলাম সারওয়ার বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছেন। তার চলে যাওয়া দেশের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি।’
(12)

