Site icon changetv.press

বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা দিল মালয়েশিয়া সরকার

বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে রয়টার্স গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

(1)

Exit mobile version