Site icon changetv.press

বর্ণিল আয়োজনে ‘আমিরাত সংবাদ’র ৫ম বর্ষ পূর্তি উদযাপিত

সংযুক্ত আরব আমিরাতে দেশ ও প্রবাসের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমিরাত সংবাদ এর পঞ্চম বর্ষপূর্তি বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় আমিরাতের শারজা কোরাল বিচ রিসোর্ট হল রুমে জমকালো আয়োজনে পঞ্চম বর্ষপূর্তি উদযাপন এবং প্রবাসী সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাজমুল হকের সঞ্চালনায় জোবায়ের হোসেন রাকিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন কাজী ইসমাইল আলম। ফোরাম সভাপতি সিআইপি ইবরাহিম আফলাতুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুর রহমান, আমিরাত সংবাদ ফোরাম’র সিনিয়র সহ সভাপতি কামাল হোসাইন খান সুমন, সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, উপস্থিত ছিলেন উপদেষ্টা ইয়াকুব সৈনিক, শেফালী আক্তার আঁখি, ফেরদৌস ফরহাদ, প্রকৌশলী এম এ মান্নান, কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, ইন্জিনিয়ার নওশের আলী, মোজাহের উল্লা মিয়া, আসগর চৌধুরী, জসিম মল্লিক, জনতা ব্যাংক শারজা সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো আবুল কাশেম।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রবাসীদের সম্মাননা দেয়া হয় যাদের মাঝে ছিলেন, শিক্ষা ক্ষেত্রে টেকনাফ সমিতি ইউএই’র সভাপতি ড, মাওলানা আব্দুস সালাম, করোনা হিরো মোশারফ হোসেন। মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক ও দৈনিক সমকাল আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনিকে। অনুষ্ঠানে বক্তারা আমিরাত সংবাদ যাতে আগামীতেও গুণগত মান বজায় রেখে সর্বশীর্ষে থাকে এ আশাবাদ ব্যক্ত করেন। ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন, কেক কাটা ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। সম্পাদক মুহাম্মাদ ইছমাইল ও নির্বাহি সম্পাদক ইশতিয়াক আসিফ অনুষ্ঠানের সহযোগীতাকারী স্পন্সর ও আগত মেহমানদের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এধরনের আয়োজনে পাশে থাকার আহবান জানান।

(0)

Exit mobile version