Site icon changetv.press

বছরের শুরুতে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি; নিহত ১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপর নতুন বছরের প্রথম দিনেই গোলা বর্ষণ করে পাকিস্তান। এ হামলায় জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায় ভারতীয় রেজিমেন্টের এক সেনা নিহত হয়।

এ নিয়ে গতকাল শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে।

ভারতীয় সেনাবাহিনী সূত্র বলছে, গত শুক্রবার বেলা প্রায় সাড়ে ৩টা থেকেই সংঘর্ষ বিরতি লংঘন করে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়ে বসে পাকিস্তান সেনাবাহিনী। রাজৌরির নৌশেরা সেক্টরে এদিন বিকেল পাঁচটা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

ভারতের অভিযোগ, বিনা প্ররোচনায় গোলা বর্ষণ শুরু করে পাকিস্তান। গোলাগুলির পাশাপাশি ভারতীয় সেনাদের লক্ষ্য করে মর্টার শেলও ছোঁড়ে তারা। তবে পাকিস্তানের আঘাতের পাল্টা জবাব দেন ভারতীয় সেনারা। উভয়পক্ষের সংঘর্ষ চলাকালীন সীমান্তের ওপার থেকে ছুটে আসা এক গোলার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সেনা সদস্য।

(0)

Exit mobile version