Site icon changetv.press

বগুড়ায় যাত্রীবাস উল্টে তিন জন নিহত

বগুড়ার শিবগঞ্জে একটি যাত্রীবাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রহবরের পাকড়তলায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঠাঁকুরগাঁও থেকে আসা ঢাকাগামী একটি বাস শিবগঞ্জের রহবরের পাকড়তলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আহত যাত্রীদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(4)

Exit mobile version