প্রতিদিন সন্ধ্যায় অন্ধকার নামার পর একটি বাঁশের সিঁড়ি ব্যবহার করে ফ্লাইওভারের সড়ক ও পিলারের মাঝামাঝি স্থানে উঠে মাদকসেবন করতো। রাতে সেখানেই ঘুমাতো। সকালে উঠে সিঁড়ি দিয়ে নেমে রেললাইনের পাশেই লুকিয়ে রাখতো সিঁড়িটি।
মঙ্গলবার এই ছবিটা ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই সরব হন নেটিজেনরা। অসংখ্য ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতেই গুড়িয়ে দেয় সেই অস্থায়ী মাদকসেবনের বসতটি।
জানা যায়, মগবাজার ফ্লাইওভারের এফডিসি ক্রসিংয়ের সামনের দিকে একটি পিলারের নিচে (প্রায় ৪ তলা উচ্চতায়) কয়েকজনের কাপড় রাখা। দেখে বোঝা যাচ্ছিল ওপরে ঝুঁকি নিয়ে কেউ বসবাস করে। নিচ থেকে লুঙ্গিসহ নানা জরাজীর্ণ কাপড়গুলো দেখে অনেকেই ছবিটি শেয়ার করে নানা ধরনের মানবিক পোস্ট দিয়েছিল।
তবে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দেখতে পায় উল্টোচিত্র। দুস্থ বা নিম্নবিত্ত কেউ নয়, সেখানে প্রতিদিন হতো একদল মাদকাসক্ত যুবকের আড্ডা।
ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, একটি মোবাইল নম্বর থেকে আমাদের ফোন দিয়ে ফ্লাইওভারের ওপরের দিকে ঝুঁকিপূর্ণ সেই বসতির বিষয়ে বলা হয়। আমরা তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে যাই। সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিল। তবে আমাদের দূর থেকে দেখেই তারা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নেমে পালিয়ে যায়।
(2)

