Site icon changetv.press

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান নাঈম

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাইপের একটি ছিদ্র স্বজোরে পলিথিন দিয়ে ধরে রেখে গণমাধ্যমে ও অনলাইনে ভাইরাল হন বস্তির এক বালক নাঈম।

নাঈম চেঞ্জ টিভি.প্রেস কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান এবং তাঁকে বলতে চান, ফায়ার সার্ভিসের সরঞ্জামাদি আধুনিক ও নতুন করার কথা।

আর নাঈমকে যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি দিতে চাওয়া ৫ হাজার ডলার প্রসঙ্গে নাইম তার অবস্থান ব্যাখ্যা করেছেন। পারিবারিকভাবে অর্থনৈতিক কষ্টে থাকা সত্ত্বেও সেই পাঁচ হাজার ডলার এতিমখানায় দেয়ার আগ্রহ প্রসঙ্গে চেঞ্জ টিভি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তারা শিখিয়ে দিয়েছিল। সেটা আমি বুঝে বলিনি। আমি চাই সে টাকা নিজের পড়ালেখার জন্য খরচ করতে’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি’র ডলার দিতে চাওয়ার প্রেক্ষিতে নাঈম একটি সাক্ষাৎকারে বলেন, তিনি টাকা দিয়ে দিবেন এতিমখানায়, কিন্তু পরবর্তীতে আবার তিনি আগের কথা থেকে ফিরে এসে  চেঞ্জ টিভিকে বলেন, টাকা এতিমখানায় দিতে চাননা।

নাইমের মা চেঞ্জ টিভিকে বলেন, ‘আমার নাঈম ছোট মানুষ সে কারণে কথাটা বলে ফেলেছে। আমি গরিব মানুষ, আমি তিন বেলা ঠিকমত খেতে পাইনা। টাকা পেলে ওর পড়ালেখার কাজে লাগবে’।

চেঞ্জ টিভিকে দেয়া নাঈমের সাক্ষাৎকার ভাইরাল হবার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে  ও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে নাঈমকে নিয়ে।

নাঈম আরো জানান, দেশবাসীর নিকট পরিচিতি পেয়ে তিনি গর্বিত।

(167)

Exit mobile version