প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। এসব পৌরসভার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবেও বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।
(3)

