Site icon changetv.press

‘পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান’

করোনাভাইরাস মহামারীর মধ্যে তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠনটির সভাপতি রুবানা শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো অডিওবার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এ অনুরোধ জানান।

দেশে করোনা মহামারী ঠেকাতে গেল ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়। তবে পোশাক কারখানার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি সরকার। কিন্তু বিজিএমইএ ও বিকেএমইএ অধিকাংশ কারখানা বন্ধের ঘোষণা দেয়। ফলে অনেক পোশাক শ্রমিক বাড়ি ফিরে যান।

শনি ও রোববার কিছু কারখানা খোলার সিদ্ধান্ত শোনেন তারা। পরে শুক্রবার থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার পথে রওনা করেন অনেক শ্রমিক। গণপরিবহণ বন্ধ থাকায় বেশিরভাগই হেঁটে রওনা হন।

(43)

Exit mobile version