Site icon changetv.press

নির্বাচন কমিশন ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। সার্চ কমিটি আগামী বৃহস্পতিবার এ নামগুলো রাষ্ট্রপতির কাছে দিবেন। রাষ্ট্রপতির কাছে দিলে তিনি সিদ্ধান্ত নিবেন।

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তম ও শেষ বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বিকেল সাড়ে চারটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

(0)

Exit mobile version