Site icon changetv.press

নাইজেরিয়ায় টুইটার ব্যবহার নিষিদ্ধ

নাইজেরিয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কেউ টুইটার ব্যবহার করলে শাস্তির বিধানও করা হয়েছে। নাইজেরিয়ার মোবাইল ফোন নেটওয়ার্কেগুলোর মাধ্যমে টুইটারে প্রবেশের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি টুইট ডিলিট করেছিল টুইটার। ওই টুইটে চার দশক আগে নাইজেরিয়ায় সংঘটিত গৃহযুদ্ধের বিষয়টি টেনে কিছু মানুষকে হুমকি দিয়েছিলেন বুহারি। পোস্ট ডিলিট করায় ক্ষোভ প্রকাশ করেছিল নাইজেরিয়ার সরকার।

নাইজেরিয়া টুইটার সাময়িক নিষিদ্ধের ঘোষণা দেয়। তবে ওই ঘোষণা সংবলিত বিবৃতিতে প্রেসিডেন্টের টুইট ডিলিটের বিষয়টিকে কারণ হিসেবে দেখানো হয়নি। নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

(0)

Exit mobile version