Site icon changetv.press

নববধূর সঙ্গে ঘরে ঘুমাতে গিয়ে বর নিখোঁজ

শরীয়তপুরের নববধূর সঙ্গে ঘরে ঘুমাতে গিয়ে বর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ বর আল আমিনের (২৭) সন্ধান দাবিতে থানার সামনে মানববন্ধন করেছে তার পরিবার।

নিখোঁজ আল আমিন শরীয়তপুরের সখিপুরের বাহাউদ্দিন মুন্সীকান্দি গ্রামের মৃত আলী আহম্মদ খাঁর ছেলে। গত ১৩ আগস্ট একই এলাকার শরীফ খাঁর মেয়ে মাহাদিয়া আক্তার জুলেখার (১৮) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার।

জানা গেছে, বিয়ের পর কনেকে বরের বাড়িতে নেয়া হয়। পর দিন আল আমিন স্ত্রীকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রাতে বর-কনে ঘুমাতে যায়, কিন্তু সকাল আর বরকে পাওয়া যায়নি।

এ ঘটনায় রোববার (১৮ আগস্ট) দুপুরে শরীয়তপুরের সখিপুর থানায় সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরের পরিবার ও সখিপুর ইউনিয়নবাসী। এ ঘটনায় সখিপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

সখিপুর থানার ওসি মো. এনামুল হক সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি জিডি করেছেন আল আমিনের চাচা সোবাহান খাঁ। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

(30)

Exit mobile version