Site icon changetv.press

নতুন করে রেকর্ড; একদিনে ১ লাখ ৬ হাজার করোনায় আক্রান্ত !

গত ২৪ ঘণ্টায় এক লাখ ৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। ডিসেম্বরে মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ।
সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস সংবাদ সম্মেলনে বলেছেন, এই মহামারির মধ্যে আমাদের অনেক লম্বা পথ যেতে হবে এখনো। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আমরা খুব উদ্বিগ্ন।
ধনী দেশগুলো লকডাউন প্রত্যাহার করে নিচ্ছে, কিন্তু গরীব দেশগুলোতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত বেড়ে চলেছে। তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মহামারি ভয়াবহ আকার ধারণের পর থেকে ডব্লিউএইচও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে। করোনার উৎপত্তিস্থল চীনের সঙ্গে সংস্থাটির আঁতাত রয়েছে অভিযোগ তার। এই সপ্তাহে ট্রাম্প সংস্থাটি থেকে সদস্যপদ তুলে নেওয়ার এবং স্থায়ীভাবে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দেন।

তেদ্রোস ট্রাম্পের কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও তা নিয়ে কোনো মন্তব্য করেননি। ডব্লিউএইচও প্রধান জবাবদিহি করতে প্রস্তুত বলে জানান এবং মহামারি নিয়ে আন্তর্জাতিক তদন্তেও সমর্থন রয়েছে তার।

(0)

Exit mobile version