Site icon changetv.press

ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ARM-এর নতুন কেন্দ্রীয় কমিটি

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে ধর্ষণবিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদিত এ কমিটি সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণমুক্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন কর্মসূচিকে আরও বিস্তৃত ও জনসম্পৃক্ত করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ, গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সকল কার্যক্রম পরিচালনা করবে।নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য হলো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে জনমত শক্তিশালী করা এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।তারা আরও বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী গণসচেতনতা কর্মসূচি, সামাজিক প্রচারণা, মানববন্ধন, সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।একটি বৈষম্যহীন, নিরাপদ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্ষণবিরোধী আন্দোলন (ARM) তাদের চলমান কার্যক্রম আরও জোরালো করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

(0)

Exit mobile version