Site icon changetv.press

ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি

পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন দিতে আরও কিছু সময় লাগবে জানিয়ে ডা. সোহেল মাহমুদ বলেন, “ময়নাতদন্তের সময় যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তার মধ্যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট এসেছে, সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”

প্রাথমিক এই প্রতিবেদন রোববার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, “আরও দুটি বাকি আছে। তদন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট দাখিল করা হবে।”

পুলিশ পরিদর্শক রোকনউদ্দিনের মেয়ে রুম্পা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। গত ৪ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আশপাশের কোনো ভবন থেকে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করলেও সেই রাতে তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। পরদিন পরিবারের সদস্যরা মর্গে গিয়ে রুম্পাকে শনাক্ত করেন।

(13)

Exit mobile version