Site icon changetv.press

দেশে ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু !

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৩৪৮ জনের মৃত্যু হলো।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫৮৭ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬ জন সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ জনের।

(0)

Exit mobile version