Site icon changetv.press

দেশে থেমে নেই করোনার ভয়াবহতা; মৃত্যু সংখ্যা ৩০০ ছাড়ালো

বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহতা আরও ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন আইইডিসিআর থেকে করোনার ২৪ ঘন্টার ফলাফল জানানোর আগে বরাবরই সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে শুরু হয় ব্রিফিং।

তবুও থেমে নেই মৃত্যু ও আক্রান্ত সংখ্যা। যেনো প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যু স্বাভাবিক খবরে পরিণত হয়েছে।
আজও করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩০ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২১ হাজার প্রায়।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান। বিশেষ করে ধুমপান না করতে সতর্ক করেন তিনি। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…

https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA

(1)

Exit mobile version