Site icon changetv.press

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু; আক্রান্ত ২৯ জন

বাংলাদেশে প্রতিদিনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।

আজ নতুন করে আরও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আক্রান্ত হয়েছে আরও ২৯ জন।

আজ দুপুরে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ে এক জরুরি সভার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১৭ জনে। আর মৃত্যু সংখ্যা ১৩ জন।

মন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।

এদিকে সভায় মন্ত্রী বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

(29)

Exit mobile version