Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪ টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২ টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৬১৩ জন এবং নারী ১ হাজার ২১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। ওদিকে বিভাগ অনুযায়ী, ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় তিনজন, সিলেটে একজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

 

(0)

Exit mobile version