Site icon changetv.press

দক্ষিণ এশিয়া: ৭ দিনেই করোনা আক্রান্ত ১ লাখ

দক্ষিণ এশিয়ায় করোনা মহামারির প্রকোপ বাড়ছে দ্রুত। এই অঞ্চলে গত সাত দিনের ব্যবধানে করোনা রোগী বেড়েছে এক লাখের বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারি হিসাব অনুসারে এই এক সপ্তাহে মারা গেছেন তিন হাজার মানুষ।

করোনাভাইরাসের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো, দেশগুলোর গণমাধ্যমের খবর অনুসারে, ৫ জুন এই অঞ্চলে করোনা রোগী ছিল চার লাখ। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এই অঞ্চলে সবচেয়ে বেশি রোগী রয়েছে ভারতে। দেশটিতে করোনা রোগী রয়েছেন ২ লাখ ৮৮ হাজারের বেশি। এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন এই ভাইরাসে। দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিন।

রোগীর সংখ্যার দিক থেকে পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ। এরপর রয়েছে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান।

(0)

Exit mobile version