Site icon changetv.press

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, জনগণ তাদের খুশিমতো নির্বাচনে ভোট দেবেন। জনগণই সিদ্ধান্ত নেবেন কারা দেশ পরিচালনা করবেন। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

আজ রোববার মন্ত্রণালয় অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপি’র কাছ থেকে শিখতে হবে না। বাংলার জনগণ বিএনপি’র প্রেসক্রিপশন গুনতে চায় না। বিএনপির কাছে নির্বাচন শিখতে হবে না। মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী সে কি আর নির্বাচনী ফর্মুলা দেবেন। মিডিয়া বেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন, এজেন্ট খুঁজে পায় না। এজেন্টরা যায় সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ঘুরতে। কেনা ঘুরতে যায় বুঝতে হবে। এই হচ্ছে বিএনপি। আর সব দোষ আওয়ামী লীগের, সব দোষ বঙ্গবন্ধুর কন্যার, এই ব্যবসা আর বাংলাদেশে হবে না।

(0)

Exit mobile version