Site icon changetv.press

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন আবরারের ছোট ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়তে চান না। ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ভাইয়ের নির্মম মৃত্যুর পর আজ মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি। ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বেন ফায়াজ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আবরারের ছোট ভাইয়ের ছাত্রপত্র হয়ে গেছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজে পড়বেন। বিশেষ ব্যবস্থায় তিনি আজকে আবেদন করেছেন এবং আজকেই তার ছাড়পত্র মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ছাড়পত্র নেওয়ার সব কাজ শেষ হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে ছাড়পত্র নেওয়া হয়। কুষ্টিয়ায় ফিরে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের তাকে (ফায়াজ) ভর্তি করা হবে।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে।

(24)

Exit mobile version