Site icon changetv.press

ঝড় বৃষ্টিতে কষ্ট বেড়েছে রোহিঙ্গাদের

সারাদেশে ঝড়,বৃষ্টির পাশাপাশি হচ্ছে ভূমিধস। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কষ্ট বেড়ে চলেছে। জানা যায়, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজার ৯১৭টি পরিবার। যার মধ্যে শুধু ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ হাজার ঘর-বাড়ি।

বর্ষার মাত্র অর্ধেক পার হয়েছে। বৈরি আবহাওয়ায় চলতি বছরে যে সহযোগিতা প্রয়োজন তা ইতোমধ্যে ২০১৮ সালের চাহিদার অভিজ্ঞতা অনুযায়ী প্রয়োজনকে ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে আরও প্রতিশ্রুতি প্রয়োজন।

বর্ষার প্রস্তুতি হিসেবে গত ১৮ মাসে অনেক কাজ সম্পন্ন হয়েছে। যদিও ক্যাম্পগুলোকে আরো সুরক্ষিত করতে চলমান সম্পদের সংস্থান এবং শ্রমিক প্রয়োজন।

ইউএনএইচসিআর জানায়, বর্ষায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো মেরামতে জাতিসংঘের সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। বর্ষায় কক্সবাজারে প্রায় ১০ লাখ অধিবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাবলুএফপি) নিজেরা, অংশীদার এবং শরণার্থী স্বেচ্ছাসেবীদের নিয়ে অসুরক্ষিত মানুষগুলোকে নিরাপত্তাসহ জরুরি খাদ্য এবং তাদের ভবন, রাস্তা ও ঢালগুলো মেরামত করছে। বাংলাদেশের সরকারের নেতৃত্বে পুরো বছরজুড়ে বর্ষা মৌসুমের প্রস্তুতি নিয়ে আসছে জাতিসংঘের সংস্থাগুলো।

(11)

Exit mobile version