Site icon changetv.press

জো বাইডেন জিতলে আমেরিকানদের চীনা ভাষা শিখতে হবে: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের জো বাইডেন জিতলে মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে সিএনএন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প হারেন তাহলে চীন যুক্তরাষ্ট্রকে নিজের মনে করবে। মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে। ট্রাম্প এবার উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং হংকং ইস্যুতে চীনের সমালোচনা করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স স্পোর্ট রেডিওকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তিনি চীনের সঙ্গে প্রথম ধাপের বাণিজ্য চুক্তির উল্লেখ করে বলেন, তাকে আমি পছন্দ করি, কিন্তু এখন আর আমি তেমনটা মনে করি না।

(0)

Exit mobile version