Site icon changetv.press

‘জামায়াতের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞের লিংক অব চেইন রয়েছে’

জামায়াতের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞের লিংক অব চেইন রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম  এমন মন্তব্য করেছেন । আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের জন্য একজন সংবিধান বিশেষজ্ঞ আদালতে যাওয়ার ঘোষণা দেন, তখন বুঝতে হবে, তিনি কীসের সুশাসন চান। তিনি চান, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা সামনে আসুক। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ২০ দলীয় জোটের সঙ্গে যখন ঐক্যের নেতা সাজেন, তখন বোঝা যায়, তিনি কিসের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। তার লিংক অব চেইন তো জামায়াতের সঙ্গে।

বলেন, সম্প্রীতির বাংলাদেশ চাইতে গেলে সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তাদেরকে নিয়ে স্পষ্ট করে কথা বলতে হবে। নিরপেক্ষ বুদ্ধিজীবী হওয়ার সুযোগ নেই। যখন রাতে টেলিভিশনে টকশোতে দেখি এ দেশের রাজনীতিবিদরা ইনিয়ে-বিনিয়ে দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেন, তখন অবাক হই।

(104)

Exit mobile version