Site icon changetv.press

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা এবং বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার বখ্শী বাজার¯’ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ এবং এসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এলামনাই এসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকার-এর সহকারী অধ্যাপক ডা. মো. আবদুল গনি, প্রভাষক ডা. নাজরিন সুলতানা, চাঁদপুর তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম মো. শাহেদ হোসেন পাটওয়ারী, এসোসিয়েশনের যুগ্ম-সাংগঠনিক সচিব হাকীম মো. আব্দুল্লাহ আল-মামুন, প্রচার ও প্রকাশনা সচিব ও তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর প্রভাষক হাকীম মো. রুহুল আমিন মিলন, এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হাকীম মো. শাহ আলম ভূঁইয়া।

(0)

Exit mobile version