Site icon changetv.press

জম্মু-কাশ্মীরে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত !

ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে চার জন জঙ্গি নিহত হয়েছেন।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। একটি ট্রাকে জঙ্গিরা লুকিয়ে ছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। ওই হামলার ঘটনার পরপরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে।

সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং এ সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ’র যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসীদের হামলার তুলনা করেছেন। তিনি বলেছেন, গাড়িতে চড়েই টোল প্লাজায় পৌঁছায় জঙ্গিরা।

এদিকে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, অভিযানে পরে সেনাবাহিনীও যোগ দিয়েছে। গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করে জঙ্গিরা। তাদের ছোড়া গ্রেনেড হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

(0)

Exit mobile version