Site icon changetv.press

জনগণের কাছে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব সম্মেলন এখনো হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

আগামীতে সব কমিটির সম্মেলন সময় মতো না হলে কমিটি ভেঙ্গে দেয়া হবে বলেও জানান তিনি। কোথাও যাতে কোনো বদনাম না হয়, সেদিকেও খেয়াল রাখতে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের কাছে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে। এটা যেন অব্যাহত থাকে। সেভাবে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশ ও দলের বদনাম হয় এমন কাজ করা যাবে না। এলাকার উন্নয়ন কাজে মনোযোগ দিতে হবে।

(3)

Exit mobile version