Site icon changetv.press

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম শুনতি রানী (৫০)। আর ঘাতক ছেলের নাম সুমন (২৮)। শুনতি রানী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার আশা ঘোষের স্ত্রী।

সুমনের চাচাতো ভাই রতন জানান, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মায়ের কাছে টাকা চান সুমন। মা টাকা দিতে রাজি না হলে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এর ফলে শুনতি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সুমনের মাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সুমনকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

(7)

Exit mobile version