Site icon changetv.press

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

চীনের পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বর্ষণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।  এবারও চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ জন।

গত মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝু প্রদেশের শুইচেংতে এই ভূমিধস হয়। এতে সেখানকার ২২টি বাড়ি কাদার নিচে ঢাকা পড়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ২০১৭ সালে গুইঝু প্রদেশে ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়।

(7)

Exit mobile version