Site icon changetv.press

চীনে করোনায় মৃতের সংখ্যা ৪২৫৮

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৫৮ জন।

অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। করোনা ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনে।

চীনের পর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

 

(12)

Exit mobile version