Site icon changetv.press

চলছে চার দফা দাবিতে অবরোধ কর্মসূচি

ঢাকার সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে আজো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা।

সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দাবি আদায়ে বিভিন্ন শ্লোগানের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে মহড়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি:

১) সাত কলেজের অধিভুক্তি বাতিল
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন
৩) বিশ্ববিদ্যালয় এলাকায় যানচলাচল সীমিতকরণ এবং
৪) বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলরত রিক্সার ভাড়া নির্ধারণ।

এর আগে, গতকাল বুধবার শাহবাগ মোড় অবরোধ করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে দুপুর ২টার দিকে অবস্থান থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

(12)

Exit mobile version