Site icon changetv.press

চকবাজারে তৈরি হচ্ছে বিখ্যাত জনসন ব্র্যান্ডের লোশন

পুরান ঢাকার মৌলভীবাজারেই তৈরি হচ্ছে জনসন অ্যান্ড জনসনের লোশন। মিলছে ডাবর, কুমারিকার তেলও। র‌্যাবের অভিযানে মিলেছে এমন নকল কারখানার সন্ধান। এ সময় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ১৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

পুরান ঢাকার ৪ রুমের একটি ফ্ল্যাটটিতেই তৈরি হতো বিশ্ব বিখ্যাত জনসন ব্র্যান্ডের লোশন। এছাড়া তৈরি করা হতো ডাবরের আমলা কেশতেল, ভ্যাসলিন, ব্যথা নাশক মলম মুভ, হরলিক্সসহ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধও। তবে তা সবই নকল।

মূলত মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে রাজধানীর চকবাজারের মৌলভিবাজারে একটি ভবনে অভিযান চালায় র‌্যাব- ১০। এ সময় বাসাটির ভাড়াটিয়ার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময়ই বাসাটিতে খোঁজ মেলে এ নকল ও ভেজাল কারখানার।

এছাড়া ৩৮ ধরনের ভেজাল পণ্য রাখার অভিযোগে মৌলভিবাজারের একটি দোকানের মালামাল জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে দোকানের কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

(11)

Exit mobile version