Site icon changetv.press

গলিবয় রানা’র নতুন গান আসছে

ফেসবুকে র‌্যাপ সং গেয়ে আলোড়ন তোলা পথশিশু রানা’র ৩টি নতুন গান আসছে শিগগির। গানগুলো লিখেছেন মাহমুদ হাসান তবীব।

রানার ভাইরাল হওয়া গানটির কথাগুলো এরকম: এক মাস সেহরি খাইয়া রোজা রাখা সোজা, আমি রানা হারা বছর সেহরি ছাড়াই রোজা।’ গানের কথাগুলোতে ফুটে উঠেছে এক পথশিশুর জীবন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ‘ঢাকাইয়া গাল্লি বয়’ নামের গানটি। ২ মিনিট ৩৪ সেকেন্ডের গানটি নজর কাড়ার পাশাপাশি, মানবিক আবেদন সৃষ্টি করেছে। গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে পথশিশুদের জীবনের সংকট, অভাব, নানা অপ্রাপ্তি, অপূর্ণ ইচ্ছার কথা।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা পূর্ব রসূলপুর এলাকায় রানার বসবাস। মায়ের সঙ্গে টিনসেড বাসায় একটি ঘরে বসবাস করে রানা ও তার ১৪ বছর বয়সী বড় ভাই। মা অন্যের বাসায় কাজ করেন। বাবা থাকেন ফরিদপুরে। সেখানে মাছ ধরার খাঁচা তৈরি করেন। সামান্য আয়ে যখন খাওয়া পড়াই দুষ্কর, সেখানে পড়াশোনার বিষয়টি আপেক্ষিকই রয়ে গেছে রানার ক্ষেত্রে।

অভাবের সংসারে রানার আহার জোটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে ঘুম থেকে উঠেই রানা চলে আসে দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টিতে। সারাদিন ঘুরে ফিরে এর ওর কাছে হাত পেতে আহার জোটে। কখনো না খেয়েও থাকতে হয়।

(71)

Exit mobile version