Site icon changetv.press

খেলা থামিয়ে ইফতার করলেন ফুটবলাররা !

তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা খেলা থামিয়ে মাঠেই ইফতার সারলেন। দেশটির লিগ ফুটবলে প্রথম রমজানে এমন ঘটনা ঘটে।

আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান। ম্যাচের তখন সবে ১০ মিনিট। ৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।

যদিও ম্যাচটি ২-১ গোলে হেরেছে আঙ্কারা। এর আগে ম্যাচ চলাকালে ইফতার করে আলোচনায় এসেছিলেন আয়াক্সের দুই মুসলিম ফুটবলার হাকিম জিয়েচ ও নুসাইর মাজরুইয়ের।

(0)

Exit mobile version